scratch-l10n
Version:
Localization for the Scratch 3.0 components
40 lines • 12.8 kB
JSON
{
"guidelines.title": "Scratch কমিউনিটি নির্দেশিকা",
"guidelines.header1": "Scratch সবার জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও স্বাগত কমিউনিটি, যেখানে মানুষ তৈরি ও শেয়ার করে এবং একসাথে শেখে।",
"guidelines.header2": "আমরা সকল বয়স, জাতি, জাতি, ধর্ম, ক্ষমতা ও লিঙ্গ পরিচয়ের মানুষদের স্বাগত জানাই।",
"guidelines.header3": "এই কমিউনিটি নির্দেশিকা মেনে Scratch কে স্বাগত, সহযোগী ও সৃষ্টিশীল রাখতে সাহায্য কর:",
"guidelines.respectheader": "সবার সাথে সম্মানের সাথে আচরণ কর",
"guidelines.respectbody1": "Scratcher-দের বিচিত্র পটভূমি, আগ্রহ, পরিচয়, ও অভিজ্ঞতা আছে।",
"guidelines.respectbody2": "Scratch-এ সবাইকে এমন জিনিস শেয়ার করতে উৎসাহিত করা হয় যা তাদের উদ্দীপিত করে এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ—আমরা আশা করি তুমি Scratch-এ তোমার নিজস্ব পরিচয় উদযাপন করার উপায় খুঁজে পাবে, এবং অন্যদেরও একই কাজ করার সুযোগ দেবে। কোনো ব্যক্তি বা দলের পরিচয়কে আক্রমণ করা বা তাদের পটভূমি বা আগ্রহ নিয়ে কারো সাথে অসদয় আচরণ করা কখনোই ঠিক নয়।",
"guidelines.privacyheader": "সাবধান : তোমার ব্যক্তিগত ও যোগাযোগের তথ্য গোপন রাখ।",
"guidelines.privacybody1": "নিরাপত্তার কারণে, এমন কোনো তথ্য দিও না যা সরাসরি বা অনলাইনে ব্যক্তিগত যোগাযোগের জন্য ব্যবহার করা যেতে পারে।",
"guidelines.privacybody2": "এর মধ্যে প্রকৃত শেষ নাম, ফোন নম্বর, ঠিকানা, নিজ শহর, স্কুলের নাম, ইমেইল ঠিকানা, ব্যবহারকারীর নাম বা সোশ্যাল মিডিয়া সাইটগুলোর লিঙ্ক, ভিডিও চ্যাটিং অ্যাপ্লিকেশন, বা ব্যক্তিগত চ্যাট কার্যকারিতা সহ ওয়েবসাইটগুলো শেয়ার করা অন্তর্ভুক্ত নয়।",
"guidelines.helpfulheader": "সহায়ক মতামত দাও।",
"guidelines.helpfulbody1": "স্ক্র্যাচের সবাই শিখছে",
"guidelines.helpfulbody2": "একটি প্রজেক্টে মন্তব্য করার সময়, তোমার পছন্দের কিছু বলতে, পরামর্শ দিতে, এবং সদয় হতে মনে রেখো, সমালোচনামূলক নয়। অনুগ্রহ করে মন্তব্যগুলো সম্মানজনক রাখ এবং স্প্যামিং বা চেইন মেইল পোস্ট করা এড়িয়ে চল। আমরা তোমাকে নতুন জিনিস চেষ্টা করতে, পরীক্ষা-নিরীক্ষা করতে, এবং অন্যদের কাছ থেকে শিখতে উৎসাহিত করি।",
"guidelines.remixheader": "রিমিক্স সংস্কৃতি গ্রহণ কর।",
"guidelines.remixbody1": "রিমিক্সিং হল যখন তুমি অন্য কারো প্রজেক্ট, কোড, আইডিয়া, ছবি, বা অন্য কিছু যা তারা Scratch এ শেয়ার করে তা ব্যবহার করে নিজে অনন্য কিছু সৃষ্টি কর।",
"guidelines.remixbody2": "রিমিক্সিং অন্যান্য স্ক্র্যাচারদের সাথে সহযোগিতা এবং সংযোগের একটি দুর্দান্ত উপায়। তুমি Scratch থেকে তোমার নিজের সৃষ্টির মধ্যে যা কিছু পাবে তা ব্যবহার করার জন্য তোমাকে উৎসাহিত করা হয়, যতক্ষণ না তুমি প্রত্যেককে কৃতিত্ব প্রদান করছ, যার কাজ তুমি ব্যবহার করেছ এবং এতে একটি অর্থপূর্ণ পরিবর্তন এনেছ। এবং যখন তুমি Scratch এ কিছু শেয়ার কর, তখন তুমি সমস্ত স্ক্র্যাচারদের তাদের সৃষ্টিতে তোমার কাজ ব্যবহার করার অনুমতি দিচ্ছ।",
"guidelines.honestyheader": "সৎ হও।",
"guidelines.honestybody1": "Scratch এ অন্যদের সাথে ইন্টারেক্ট করার সময় সৎ এবং খাঁটি হওয়া গুরুত্বপূর্ণ এবং মনে রাখবে যে প্রতিটি Scratch এ্যাকাউন্টের পিছনে একজন ব্যক্তি রয়েছে।",
"guidelines.honestybody2": "গুজব ছড়ানো, অন্য Scratcher বা সেলিব্রিটিদের রূপ ধরা, বা গুরুতর অসুস্থ হওয়ার ভান করা Scratch কমিউনিটির প্রতি সম্মানজনক নয়।",
"guidelines.friendlyheader": "সাইট বন্ধুত্বপূর্ণ রাখতে সাহায্য কর।",
"guidelines.friendlybody1": "তোমার সৃষ্টি ও কথোপকথন সব বয়সের জন্য বন্ধুত্বপূর্ণ ও উপযুক্ত রাখা গুরুত্বপূর্ণ।",
"guidelines.friendlybody2": "তুমি যদি মনে কর Scratch-এ কোনো কিছু নিষ্ঠুর, অপমানজনক, খুব হিংসাত্মক, বা কমিউনিটির জন্য অন্য কোনোভাবে ব্যাঘাতমূলক, তাহলে আমাদের জানাতে \"Report\"-এ ক্লিক কর। অনুগ্রহ করে ঝগড়ায় জড়ানো, অন্যদের আচরণ নিয়ে গুজব ছড়ানো, বা অন্য কোনোভাবে অনুপযুক্ত বিষয়বস্তুর প্রতিক্রিয়া জানানোর বদলে \"Report\" বাটন ব্যবহার কর। Scratch টিম তোমার রিপোর্টটি দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।",
"guidelines.learnMoreheader": "আরও জানতে চাও ?",
"guidelines.learnMorebody1": "আরও বিস্তারিত জানতে <a>গাইডটি ডাউনলোড কর</a>!",
"guidelines.learnMorebody2": "আমাদের গাইডের সাহায্যে Scratch অনলাইন কমিউনিটির সীমাহীন সম্ভাবনা আবিষ্কার কর! এই মূল্যবান সম্পদগুলো তোমাকে একজন Scratcher হিসেবে চলাফেরা করতে ও উন্নতি করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে, তোমার প্রোফাইল সেট আপ করা থেকে শুরু করে সমমনা মানুষদের সাথে যোগাযোগ করা পর্যন্ত সবকিছু প্রকাশ করে। অন্যদের সাথে কীভাবে যোগাযোগ করতে হয়, তোমার অনন্য সৃষ্টি কীভাবে শেয়ার করতে হয়, এবং তোমার পরবর্তী প্রজেক্টের জন্য অনুপ্রেরণা কীভাবে খুঁজে পেতে হয় শেখো।",
"guidelines.respectButtonImageDescription": "একটি নীল বৃত্ত",
"guidelines.privacyButtonImageDescription": "একটি হলুদ বৃত্ত",
"guidelines.helpfulButtonImageDescription": "একটি ম্যাজেন্টা বৃত্ত",
"guidelines.remixButtonImageDescription": "একটি সবুজ বৃত্ত",
"guidelines.honestyButtonImageDescription": "একটি বেগুনি বৃত্ত",
"guidelines.friendlyButtonImageDescription": "একটি গোলাপি বৃত্ত",
"guidelines.respectSectionImageDescription": "দুটি হাতের একটি গ্রাফিক যা একে অপরকে করমর্দনে ধরে আছে, উপরে একটি গোলাপি হৃদয় সহ।",
"guidelines.privacySectionImageDescription": "হলুদ ব্যাকগ্রাউন্ডে একটি নীল কম্বিনেশন লকের একটি গ্রাফিক। লকের ভিতরে একটি মাথার আকৃতি আছে যার মুখে একটি প্রশ্নবোধক চিহ্ন মুদ্রিত।",
"guidelines.helpfulSectionImageDescription": "গোলাপি ব্যাকগ্রাউন্ডের উপরে একটি কাগজের টুকরার একটি গ্রাফিক। কাগজে, একটি নীল ব্যাকগ্রাউন্ডে একটি সাদা বিড়ালসহ একটি Scratch প্রজেক্ট আছে। ক্যাপে একটি হৃদয়সহ একটি গোলাপি কলম একটি হৃদয় আঁকছে এবং একটি পেন্সিল একটি মন্তব্য লিখছে।",
"guidelines.remixSectionImageDescription": "সবুজ ব্যাকগ্রাউন্ডে Scratch-এর \"রিমিক্স\" স্বার্লের একটি গ্রাফিক। দুটি হাত কমলা, নীল, ও বেগুনি Scratch ব্লক নাড়াচাড়া করছে। একটি পেইন্টব্রাশ একটি সবুজ রেখা আঁকছে।",
"guidelines.honestySectionImageDescription": "বেগুনি ব্যাকগ্রাউন্ডে একটি হালকা নীল কম্পাসের একটি গ্রাফিক। \"উত্তর\" অবস্থানে একটি গোলাপি হৃদয় আছে।",
"guidelines.friendlySectionImageDescription": "গোলাপি ব্যাকগ্রাউন্ডে ৫টি ভিন্ন গায়ের রঙের হাতের একটি গ্রাফিক যারা তাদের তর্জনী ও মধ্যমা আঙুল ব্যবহার করে কেন্দ্রে একটি গোলাপি তারা ও হলুদ তারা সহ একটি তারা তৈরি করছে।",
"guidelines.learnMoreSectionImageDescription": "একটি বাক্সের একটি গ্রাফিক যার ভিতরে একটি সবুজ তীর নির্দেশ করছে, পটভূমিতে তারা সহ।"
}